স্বপ্ন..

সেই ছোট্ট বেলার গল্প গুলো আজও আমাকে নাড়া দেয়। কত সুন্দর সুন্দর গ্রাম আর তার মধুর সব গল্প। গ্রামের ছোট মাটির ঘরে, তালপাতার ছাউনি...  পাশে কত রকমের গাছ, পুকুর, বাঁশের বেড়া। জানো ওই ঘরে কাদের বাস?? ওই ঘরে আমার স্বপ্নের দেশ সাজানো.. আমার মাঝে মাঝেই বেশ ইচ্ছে করে, তুমি হবে ওই গ্রামের চাষী আর আমি তোমার নতুন বউ। লাল টুকটুকে শাড়ি, খোঁপায় বকুল ফুলের মালা, হাতে রঙিন চুড়ি পড়ে নতুন বউ সাজবো। তোমার জন্য কাঠের জ্বালে রান্না করব। আর যখন তুমি মাঠ থেকে ফিরবে, আমি তোমার অপেক্ষায় থাকব। স্নান সেরে তুমি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরবে, আর আমি তোমাকে ঠেলে দিয়ে  দৌড়ে পালাবো। আমার বেশ লাগবে, যখন তুমি আমাকে জোর করে তোমার বুকের মধ্যে আঁকড়ে ধরবে। আমি মন ভরে তোমার শরীরের আভাস নেব। একটা ছোট্ট মিষ্টি সংসার...পলকে পলকে ভালোবাসায় ভরে যাবে জীবন!!

You Might Also Like

0 comments

Flickr Images